সর্বশেষ সংবাদ :

লালপুরে ইমু হ্যাকার চক্রের সদস্য আটক

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ইমু হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের বাড়ীর একটি ঘর হতে তাদেরকে আটকরা হয়।
আটককৃতরা হলো, পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে বাসেদ আলী (১৮), আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯), বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (২০) এবং নওয়াপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে লালন আলী (২১) ও শাহিনুর রহমানের ছেলে শাকিল (১৯)।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটকৃতরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে প্রবাসীদের ফেসবুক মেসেঞ্জার এবং ইমো আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিজ নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করার কাজে লিপ্ত ছিলো। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


প্রকাশিত: May 3, 2026 | সময়: 4:24 am | সুমন শেখ

আরও খবর