বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে, বিজয়ে সাথে’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ২ মে জয়পুরহাটে শুরু হচ্ছে নতুন কুঁড়ি ¯েপার্টস ২০২৬।
বৃহ¯পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি ¯েপার্টস’ এর মাধ্যমে জনপ্রিয় ৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয় ভাবে মেধা বিকাশের লক্ষ্যে আগামী ২ মে বিকেল ৩ টায় জয়পুরহাট স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি ¯েপার্টস-২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি দেশব্যাপী একযোগে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠান শেষ হবে ৯ মে।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রসাশক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ স¤পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু প্রমুখ।