সর্বশেষ সংবাদ :

নাচোলে পুষ্টি সপ্তাহ সমাপনি ও পুরস্কার বিতরণ

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে পুষ্টি সপ্তাহের সমাপনি ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। পুষ্টি সপ্তাহের বক্তব্য দানকালে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. মাহবুব উল আলম জানান, উদ্বোধনী দিনে জাতীয় পুষ্টি কমিটির সদস্যদের নিয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন, ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বার্তা প্রদান, ছাত্র-ছাত্রীদের উপস্থিত বক্তৃতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা, দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ, ছাত্র-ছাত্রীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা, মা সমাবেশ, পুষ্টি বার্তা, শিশু ও মা ও গর্ভবতী নারীদের খাদ্য, পুষ্টি সম্পর্কে আলোচনা করা, অবসরপ্রাপ্ত কর্মচারী-চিকিৎসক, মুক্তিযোদ্ধা ও প্রবীন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা করা হয়। ৭ম দিনে পুষ্টি সমাপনি আলোচনা, বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাৎ হোসেন, হাসপাতাল মসজিদের ইমাম মাও. ওয়াহেদ আলী, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, পৌর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী প্রমূখ।


প্রকাশিত: May 1, 2026 | সময়: 4:20 am | সুমন শেখ