, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আমীর, সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা ড. কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, মহানগরের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদাৎ হোসাইন প্রমুখ।