সর্বশেষ সংবাদ :

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৯ ভাগ

স্টাফ রিপোর্টার: বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে (মঙ্গলবার) প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৪৯ হাজার ৫৭৫ জন। এর মধ্যে এক লাখ ৪৭ হাজার ৮১৬ জন শিক্ষার্থী প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাত্র ১ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী আজ অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি এবং কোনো প্রকার জটিলতা বা সমস্যা পরিলক্ষিত হয়নি মর্মে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। উল্লেখ্য যে, রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট ২৭৪ টি কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


প্রকাশিত: April 22, 2026 | সময়: 4:45 am | সুমন শেখ