সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে প্রথম ওয়ানডে জিতলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

ফয়সাল আলমঃ রাজশাহীতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে গতকাল (সোমবার) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। দুই শর বেশি রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে মনে হচ্ছিল হেসে খেলেই জিতবে বাংলাদেশ। কিন্তু শেষ দিকে ১১ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপেও পড়েছিল স্বাগতিকেরা।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এর আগে বয়সভিত্তিক পর্যায়ে ম্যাচ হলেও ছেলে ও মেয়েদের পর্যায়ে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২০৫ রান তোলে। ওপেনার ইমেশা দুলানির ৫২ ও চারে নামা হানসিমা করুনারত্নের ৫৪ রানের ইনিংসে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের রিতু মনি ৩৬ রানে ৩ টি ও নাহিদা আক্তার ৩৮ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ২০৬ রান তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৩ উইকেটে জেতে বাংলাদেশ। তিনে নামা শারমিন আক্তারের ৮৬ রানের ইনিংস এ জয়ের ভিত। গড়ে দেয়।
শারমিন ১২৭ বলে ৮৬ রান সংগ্রহ করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। । ৪১ রান করা সোবহানা রিটায়ার্ড হার্ট হন ২৮তম ওভারে। অভিষেকে ৫ রানে আউট হন জুয়াইরিয়া।
চতুর্থ উইকেটে ৮৭ রানের জুটি গড়েন শারমিন ও সোবহানা মুশতারি। ৪১ রান করা সোবহানা রিটায়ার্ড হার্ট হন ২৮তম ওভারে।
আগামী বুধবার রাজশাহীতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আগামী শনিবার তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২০৫/৯ (হানসিমা ৫৪, দুলানি ৫২, কাভিশা ৩০ পেরেরা ২৭ ; রিতু ৩/৩৬, নাহিদা ২/৩৮, মারুফা ১/২৪, সুলতানা ১/৪০, রাবেয়া ১/৩১)।
বাংলাদেশ: ৪৮.৩ ওভারে ২০৬/৭ (শারমিন ৮৬, সোবহানা ৪১, স্বর্ণা ৩৫, নিগার ১৩; ভিহাগা ৩/৪৩, মাদারা ২/৩৭, নিমাশা ১/৩১)।
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা: শারমিন আক্তার (বাংলাদেশ)


প্রকাশিত: April 21, 2026 | সময়: 4:32 am | সুমন শেখ