, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: তানোরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা কুইজ প্রতিযোগিতার সমাপনি হয়েছে। সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সমাপনি উপলক্ষে উপজেলা নিবার্হী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানাবাস হাসদাকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম মোল্লা, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারী ডিএম আক্কাস আলী, জামায়াত নেতা জামিলুর রহমান প্রমুখ।
দুদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৮ শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে অনুষ্ঠানের ব্যানারে এমপির নাম লেখা না থাকায় তানোর থানা জামায়াতের আমির আলমগীর হোসেন ক্ষোভ প্রকাশ করেন। তবে উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, এমপি স্যার আসবে সে আমরা জানতাম না। তাই নাম লেখা হয়নি।