সর্বশেষ সংবাদ :

তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা রাজশাহীতে সরকারি নির্দেশনা না মেনে আলোকসজ্জা

স্টাফ রিপোর্টার: সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীতে জমকালো আলোকসজ্জার মধ্যেই চলছে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা। সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।
জানা গেছে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে শুরু হওয়া এ মেলায় প্রায় ৯০টি স্টল নিয়ে বিভিন্ন উদ্যোক্তারা অংশ নিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টায় সরেজমিনে দেখা যায়, মেলায় নাগরদোলা, বিভিন্ন ধরণের রাইডসহ বিভিন্ন বিনোদন চালু রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে।
স্থানীয়দের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সরকারি নির্দেশনা থাকলেও মেলায় আলোকসজ্জা ও কার্যক্রম বন্ধ না হওয়ায় তারা পরিবার নিয়ে ঘুরতে আসছেন। তবে সচেতন মহল বলছে, এভাবে নির্দেশনা অমান্য করা ঠিক নয় এবং সবাইকে নিয়ম মেনে চলা উচিত।
স্থানীয় কয়েকজন দর্শনার্থী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আলোকসজ্জা ও ব্যবসা প্রতিষ্ঠানের সময়সীমা নির্ধারণ করে দিলেও মেলায় তা মানা হচ্ছে না। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে এসেছেন তারা।
এ বিষয়ে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার উৎসব, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন এনেছে। এ ধরনের নির্দেশনা অমান্য করা ঠিক নয়। সকলেরই তা মেনে চলা উচিত।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘আমার জানামতে মেলা রাতের বেলা বন্ধ থাকার কথা। ব্যত্যয় হলে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।


প্রকাশিত: April 13, 2026 | সময়: 3:36 am | সুমন শেখ