, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আলুর দিয়ে চিপস তৈরির ২ দিনের প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হয়। রবিবার সকালে পাঁচবিবি পৌরসভার বালিঘাটার কাদের পাড়া মহল্লার ২০ জন মহিলাকে প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করেন পাঁচবিবি ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। জয়পুরহাট ব্র্যাক-১ অঞ্চলের আওতায় নর্থ ওয়েস্ট ডিভিশন ও নর্থ জোনের উদ্যোগে ২০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করা হয়।
ব্র্যাকের জয়পুরহাট আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) উজ্জ্বল সরকার, পাঁচবিবি এলাকা ব্যবস্থাপক মোস্তফা জামান, রিজনাল কো-অর্ডিনেটর প্রণব কুমার রায়, শাখা ব্যবস্থাপক সুজান উদ্দিন ও হিসাব কর্মকর্তা মাহাতাব হোসেন।
প্রশিক্ষণ শেষে আলুর চিপস তৈরির উপকরণ হিসাবে ১ মণ আলু, সিলভারের পাতিল ও পলিথিন পেপার প্রদান করে ব্র্যাক।