, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব টিন তুলে দেয়া হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে এক বাণ্ডিল করে ঢেউটিন হস্তান্তর করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। বিতরণকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ঢেউটিন বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর মেরামতের জন্য মজুরি বাবদ আরও ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শিগগিরই এই বরাদ্দের টাকা ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।