সর্বশেষ সংবাদ :

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছাদবাগান উদ্যোক্তা তনুশ্রী ভদ্র আর নেই

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোসপাড়া এলাকার বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক ডা. সুজিত কুমার ভদ্রের সহধর্মিণী তনুশ্রী ভদ্র আর নেই। তিনি শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজশাহীর বোসপাড়া এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স হয়েছিল ৬০ বছর। পরিবার সূত্রে জানা গেছে, তনুশ্রী ভদ্র দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন প্রাণী ও বৃক্ষপ্রেমী মানুষ। ছাদবাগান গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। তাঁর এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত ছিল। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে ভিড় করেন, যা তাঁর প্রতি মানুষের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী। তনুশ্রী ভদ্রের মৃত্যুতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জামাত খান তাঁর সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


প্রকাশিত: April 5, 2026 | সময়: 4:48 am | সুমন শেখ