সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুরে মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজ বংপুরের আয়োজনে অনুষ্ঠিত মাদক বিরোধী মানববন্ধনে সভাপতিত্ব করেন পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় জামাত নেতা জামাল উদ্দিন, সমাজসেবক দেলোয়ার হোসেন, সাদিকুল ইসলাম টুটুল, বিএনপি নেতা গোলাম রাব্বানী রকি, শহিদুল ইসলাম, শিক্ষক মনিরুল ইসলামসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন এই বংপুর এলাকায় মাদকের অভয়ারণ্য। হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। বিভিন্ন এলাকার লোকজন প্রতিদিন মাদক সেবন করতে আসছে এখানে। বাধা দিতে গেলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এলাকার যুবসমাজ মাদকের কবলে পড়তে যাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগতি করা হলেও মাদক বিক্রি এখন বন্ধ করতে পারিনি তারা। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় মানববন্ধনে। মানববন্ধনের পূর্বে ওই এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়।


প্রকাশিত: April 2, 2026 | সময়: 4:32 am | সুমন শেখ