সর্বশেষ সংবাদ :

মানসিক প্রতিবন্ধী আশিকের সন্ধান চায় পরিবার

স্টাফ রিপোর্টার: মানসিক প্রতিবন্ধী আশিক (২৫) নামে এক যুবক হারিয়ে গেছে। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে চিকিৎসা শেষে ওষুধ কেনার সময় আশিক নিঁখোজ হন। সেই থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েছেন।
আশিকের বাড়ির ঠিকানা বাসা নং ১১৭, গ্রাম- আলমপুর, ডাকঘর- আলমপুর, ৬৩২০ থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। তার পিতার নাম ইসমাইল। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল জিন্স প্যান্ট, গায়ে লাল চাদর, হাফ হাতা গেঞ্জি, পায়ে কালো জুতা।
হারিয়ে যাওয়ার পরে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে রাজপাড়া থানায় (জিডি নং ২৬, তারিখ -০১/০২/২০২৬ ইং)। যদি কোন সহৃদয় ব্যক্তি নিখোঁজ ব্যক্তির সন্ধান দিতে পারেন তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। যোগাযোগ ইসমাইল মোবাইল নং -০১৭৭৩২৮৯১৭৭।


প্রকাশিত: March 26, 2026 | সময়: 4:15 am | সুমন শেখ

আরও খবর