, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মৌগাছী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকমন্ডলী ও বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বুধবার সকালে শিক্ষকমন্ডলী ও বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মাননীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলনকে ফুলের শুভেচ্ছা জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. ইউনুচ আলী মন্ডল, সমাজসেবক নূরুল হক, সিনিয়র শিক্ষক ফজলুর রহমান, শিক্ষক জিল্লুর রহমান, ওবাইদুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।