সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মিজানুর রহমানের মতবিনিময় সভা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ।
এ সময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. রুস্তম আলী, আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, নার্স ইনচার্জ লাইলি বেগম।
এ সময় ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু সহ অন্যরা।
সভায় সংসদ সদস্য মিজানুর রহমান হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রদানে আশ্বাস প্রদান করেন। এছাড়া, সভায় উপস্থিত চিকিৎসক ও নার্সদের এলাকার রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।


প্রকাশিত: March 11, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ