, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি আজাদ আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। এসময় ওসি হাফিজ রায়হান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা আমীর ডা. সুজাউল করিম, সেক্রেটারি মুক্তার হোসেন, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মন্ডল, প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস, সিনিয়র সাংবাদিক আব্দুল হাই মাস্টার, দুলাল অধিকারী, নির্মল কুমার, আব্দুল হালিম সাবু, সাখাওয়াত হোসেন ও উল্লাস হাজরা উপস্থিত ছিলেন।