, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার রাস্তাঘাট, বাজার অলিগলির আবর্জনা পরিস্কার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। এসময় পাঁচবিবি তিনমাথা থেকে ১ নং রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত দখল মুক্তও করেন তিনি।
বৃহস্পতিবার সকালে এ কাজ উদ্বোধনে ইউএনও বলেন, আমরা সবাই মিলে রাস্তার আবর্জনা ও ফুটপাত দখলমুক্ত করব আগামীর সুন্দর পাঁচবিবির জন্য। ইউএনওর এমন কাজ দেখে স্থানীয় বাসিন্দা, হাটুরে, দোকানদার, পথচারী ও জনসাধারণ মুগ্ধতা প্রকাশ করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াত আমীর ডা. সুজাউল করিম, সেক্রেটারি মুক্তার হোসেন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পি ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।