সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় এসিল্যান্ডের ধারাবাহিক অভিযান চলছে, স্বস্তি জনমনে

ইমাম হোসেন, সানশাইন:

দুর্ঘটনা রোধে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজশাহীর পুঠিয়ার নাটোর-রাজশাহী মহাসড়কে অবৈধভাবে চলাচল করা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ফিটনেস ও লাইসেন্স না থাকা ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান সহ বানেশ্বর বাজারে রাস্তার উপর ভাসমান দোকান অপসারণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া, রাজশাহী।

অভিযানে অফিসার ইনচার্জ, পুঠিয়া থানা; অফিসার ইনচার্জ, পবা হাইওয়ে থানা, রাজশাহী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রয় করা, ভোক্তাকে সঠিক রশিদ না দেয়া ও অন্যান্য অসংগতির কারণে একজন ব্যবসায়ীকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

বুধবার (৪ মার্চ) ঢাকা-রাজশাহী মহাসড়কের বিভিন্ন স্থানে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট না থাকায় বিভিন্ন ড্রাম ট্রাকের চালককে জরিমানা করা হয়। পাশাপাশি সেসব গাড়ি চালকদের সতর্ক করে দেওয়া হয়।

পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাস ও পবা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) কাজী মোজাম্মেল হক জানান, মহাসড়কে শৃংখলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। মানুষ যেন স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে এবং ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেদিকে কঠোরভাবে মহাসড়কে লক্ষ্য রাখা হবে।

এছাড়াও পবিত্র রমজান মাসে যানজট নিরসন, নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

সানশাইন /শামি

 

 


প্রকাশিত: March 5, 2026 | সময়: 12:17 am | Daily Sunshine

আরও খবর