সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় বাজার মনিটরিং, মন্দিরের জমি উদ্ধারে অভিযানে জরিমানা আদায়

ইমাম হোসেন সানশাইন:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মন্দিরের জমি দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে পুঠিয়া-তাহেরপুর রাস্তার মোড়ে মন্দিরের জমি উদ্ধারে ওই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে চালানো হয় ভেজাল বিরোধী বাজার মনিটরিং অভিযান।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত জায়গায় নিয়মবহির্ভূত ভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল। অভিযান চলাকালে তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।

সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা অবৈধভাবে দখলের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আগামী ৫ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে পুঠিয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার শিবু দাস।

এসময় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, খাসজমি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখবে। কোনোভাবেই সরকারি সম্পদ বা দেবোত্তর সম্পত্তি দখল করতে দেওয়া হবে না।

সানশাইন /শামি


প্রকাশিত: March 3, 2026 | সময়: 4:55 pm | Daily Sunshine