সর্বশেষ সংবাদ :

বাগমারায় রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি বারী

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারার তিনটি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকালে রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জ জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক তিনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগমারার সংসদ সদস্য আবদুল বারী সরদার।
এসময় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগমারার ইউএনও মাহবুবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, জামায়াতের নেতা অহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মুনছুর রহমার।
প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে উপজেলার মচমইল হতে কামনগর, মহব্বতপুর হতে যশোপাড়া এবং আচিনঘাট হতে নোদাকান্দর সড়ক তিনটির নির্মাণ কাজ করা হবে।


প্রকাশিত: March 3, 2026 | সময়: 3:56 am | সুমন শেখ