সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে সংসদ সদস্যের সাথে দলিল লেখকদের সৌজন্য সাক্ষাৎ ‎

নিয়ামতপুর প্রতিনিধি: ‎নওগাঁ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিয়ামতপুর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
‎সাক্ষাৎকালে সমিতির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নিয়ামতপুরে দলিল নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সেবার মান উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।‎
‎সংসদ সদস্য মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো প্রকার ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
‎এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক দিজেন্দ্রনাথ দিজেন, হিরা, শাজামালাল বুধুসহ সমিতির আরও অনেক সদস্য। সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


প্রকাশিত: February 28, 2026 | সময়: 3:50 am | সুমন শেখ