, , ।
স্টাফ রিপোর্টার: উপশহর বাসা নং ১৬৪, সেক্টর-১ এর নিবাসী, সাবেক পোস্ট মাস্টার ও সাবেক ১৪নং ওয়ার্ড (পূর্ব) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি খন্দকার আব্দুল মান্নান বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর উপশহর পানির ট্যাংকি মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। শোকবার্তায় তিনি বলেন, মরহুম খন্দকার আব্দুল মান্নান একজন ভালো মানুষ ছিলেন। তিনি বিএনপির এক নিবেদিত প্রাণ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।