, , ।
নলডাঙ্গা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারী-২০২৬) বিকেলে প্রেসক্লাব চত্বরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সানশাইনের নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলামের পিতা মরহুম ইসমাইল হোসেনের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, সহসভাপতি আল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি রাসেল শেখ, সাংবাদিক সান্টু ইসলাম, রবিউল ইসলাম প্রমূখ।
এম জহুরুল ইসলাম/শামি