সর্বশেষ সংবাদ :

নাচোলে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধনে এমপি ড.মিজানুর রহমান

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মিজানুর রহমান।
সোমবার সকাল ৯টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আবর্জনা পরিস্কার করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএ ডাঃ মাহবুবুউল আলম, জামায়াতের উপজেলা আমীর প্রভাষক ই্য়াকুব আলী, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর রফিকুল ইসলাম প্রমূখ।

 

এমপি ড. মিজানুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে ক্লিন ও গ্রীণ কর্মসূচীর অংশ হিসাবে নাচোল হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়া হাসপাতালের দ্রুত অপারেশন চালু, এ্যামবুলেন্স সার্ভিস চালু করণ , জেনারটের সচল রাখার জন্য ব্যাক্তিগত তহবিল থেকে ১০০লিটার ফুয়েল প্রদান এর আশ্বাস দেন। এছাড়া তিনতলায় রোগীদের উঠার জন্য লিফ্ট ও রেইন সিড়ি নির্মানে ব্যবস্থা করবেন বলে জানান।

সেই সাথে তিনি হাসপাতাল কর্তৃপক্ষে পরিস্কার পরিছন্নতা রাখার তাগিদ দেন। আগামিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ডলার/শামি


প্রকাশিত: February 23, 2026 | সময়: 3:11 pm | Daily Sunshine

আরও খবর