সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৪০ বছর পর জামায়াতের এমপি নির্বাচিত

অলিউল হক ডলার,নাচোল:

চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর -ভোলাহাট) আসনে ৪০বছর পর জামায়াতের এমপি ড. মিজানুর রহমান এমপি নির্বাচিত হয়েছেন।
গত ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড.মিজানুর রহমান ১৮৪ভোট কেন্দ্রে ১লাখ ৬৯ হাজার ৫শ ২৫ভোট পেয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ১লাখ ৫৪ হাজার ৫শ ৩২ ভোট পান।

ড.মিজানুর রহমান ১৪হাজার ৯শ ৯৩ ভোট বেশী পান। এ আসনে ৭৪.৬৮% শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী মীম ওবাইদুল্লাহ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. আফসার আলীকে ৫৪ ভোটে পরাজিত করে বিজয়ী হন।

শুক্রবার বিকাল ৪টার দিকে নাচোলে জেলা পরিষদ ডাক বাংলো মাঠে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি ড.মিজানুর রহমান বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ইয়াহইয়া খালেদ, উপজেলা আমীর ইয়াকুব আলী, সেক্টেটারী মোবারক হোসেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর রফিকুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অলিউল হক /শামি


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬ | সময়: ৯:০৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর