সর্বশেষ সংবাদ :

রাজশাহীর নতুন পুলিশ কমিশনার জিল্লুর রহমান, এসপি নাঈমুল হাছান

স্টাফ রির্পোটার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিল্লুর রহমান। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। জিল্লুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করছিলেন। একই প্রজ্ঞাপনে আরএমপির বর্তমান পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকা পুলিশ অধিদফতরের ডিআইজি করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এদিকে বুধবার এক প্রজ্ঞাপনে রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ নাঈমুল হাছানকে। তিনি মাদারীপুরের এসপি ছিলেন। লটারির পর এ দিন একযোগে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়।


প্রকাশিত: November 27, 2025 | সময়: 7:47 am | সুমন শেখ

আরও খবর