, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এরআগেই বুধবার সকাল থেকেই নওগাঁর ৬টি আসনের ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। জেলার ১১টি উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তারদের কাছ থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারার ভোটের বিভিন্ন সরঞ্জামি বুঝে নেন। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যান নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।
এদিকে বিকেল নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, আগামীকাল সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল সাড় ৪টা পর্যন্ত। নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ১১২ সেনাবাহিনী সদস্য, দুই হাজার পুলিশ সদস্য, ১২১ র্যাব সদস্য ও ১১ হাজার জন আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।
এছাড়াও বিভিন্ন বাহিনীর স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক টহল দিবেন। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, জেলার ৭৮২টি ভোটকেন্দ্র সমূহে ৩ হাজা ১১০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নির্বাচনে যে কোন গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টির কোন অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সদস্যর পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী ও বিজিবি সার্বক্ষণিক টহল দিচ্ছেন।
নওগাঁয় ৬টি আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিকদল ও স্বতন্ত্র সহ মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৬ আসনে নারী-পুরুষ সহ ভোটার রযেছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন।