, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের প্রচার-প্রচারনায় বাধা ও সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমান। সোমবার রাতে গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বক্তব্যে তিনি আরও বলেন, তার আসনে মহিলা কর্মীদের প্রচার-প্রচারনায় বাধা সহ আলিনগর ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থীর লোকজনের বিরুদ্ধে নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
এছাড়া ভোটের দিন তিনি ভোটকেন্দ্রগুলোতে ভোটার বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ সময় ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, জামায়াত নেতা অ্যাড. মারুফুল ইসলাম, জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের সেক্রেটারি মানিক রায়হান, শিবিরের কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সোহেল ও আব্দুল মোহাইমিন সহ অন্যরা।