, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল নিবার্চনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে তানোর গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে বেলা ৩টা থেকে বিভিন্ন এলাকার হাজার হাজার নেতা-কর্মীরা মিছিল নিয়ে বাজার মাঠে সমাবেতো হয়। বিকাল সাড়ে ৪টার দিকে জনসভা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এবং তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপির মিডিয়া ও রিসার্চসেল প্রধান রেহান আসাদ রাতুল, ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্ল্া, তানোর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মফিজ উদ্দীন, শরিফ উদ্দিনের পুত্র এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার অথয় জয় শরিফ, সরনজয় ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, মুন্ডুমালা বিএনপির নেতা মোজাম্মেল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা খাতুন পলি প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার নেতারা।
বক্তারা বলেন, বিএনপির ধানের শীষের জোয়ার দেখে অন্য একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা ভোট চেয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। জান্নাত দেবার মালিক আল্লাহ। তারা কিভাবে জান্নাতের টিকিট দিচ্ছে। ইসলামের দোহায় দিয়ে মিথ্যার বন্ধ করেন সঠিক পথে চলেন। তানোর-গোদাগাড়ীর মাটি বিএনপির ঘাটি।