সর্বশেষ সংবাদ :

আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় তাহেরপুর কলেজের সাফল্য

স্টাফ রিপোর্টার: বর্তমান সময়ে খেলাধুলা থেকে যখন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তখন রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর ডিগ্রী কলেজের বিশাল সাফল্য অর্জন। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর তাহেরপুর কলেজের বিশাল সাফল্য অর্জন করেছে। মোট ৬ টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও আরো কয়েকটি ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে তাহেরপুর বিশ্ববিদ্যালয় ও ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। এতে করে ওই অঞ্চলে খেলাধুলার প্রতি আরো আগ্রহ বেড়ে গেছে উঠতি বয়সী তরুণ তরুণীদের মাঝে। গত ১৮ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্ত :কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজ মাঠে।
তাহেরপুর কলেজের শরীরচর্চা শিক্ষক, মো: নাসির উদ্দিন বলেন, আমি ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করি, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ওই কলেজে সুপারিশ প্রাপ্ত হয়ে যোগদান করি কলেজের পাঠ্যক্রমের পাশাপাশি, সহপাঠ্যক্রম হিসেবে খেলাধুলার প্রতি গুরুত্ব দেই, ছাত্র-ছাত্রীদের মধ্য হতে আগ্রহীদের বেছে নিয়ে তাদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করি, এবং খেলাধুলা চর্চা করি। যার ফলপ্রাপ্তি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয আয়োজিত আন্ত :কলেজ ক্রীড়া প্রতিযোগিতা রাজশাহী জেলা পর্যায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়। আমি আশা করব এ সাফল্য পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীরা, ক্রীড়া বান্ধব হয়ে উঠবে, শরীর চর্চার মাধ্যমে সুস্থ দেহ ও সুন্দর মন নিয়ে ভবিষ্যৎে অগ্রগামী হবে।
এ বিষয়ে তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম (শান্তি) বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী করে তুলতে সব রকম উদ্যোগ গ্রহণ করছি। শিক্ষার্থীদের জীবন উন্নয়নে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা কে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাই। আশা করছি তারা সব ক্ষেত্রেই ভালো কিছু করবে।
এ বিষয়ে ওই কলেজের সভাপতি ও তাহেরপুর পৌরসভার (সাবেক) মেয়র আ.ন.ম শামসুর রহমান মিন্টু বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে আমাদের মুখ উজ্জ্বল করেছে। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। যার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার দিকটাও ভালো হবে। ভবিষ্যতে এই অঞ্চলে খেলাধুলার প্রতি আরো বেশি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করব।


প্রকাশিত: February 10, 2026 | সময়: 5:12 am | সুমন শেখ