, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনিত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অস্ত্রের যুদ্ধের পরিবর্তে ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং এটিই বর্তমান সময়ের সংগ্রামের পথ।
মঙ্গোলবার ২৭ জানুয়ারি বিকেলে কাঁকনহাট পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ এলাকায় আয়োজিত কাঁকনহাট পৌরসভার গুদড়ীপট্টী মাঠে এক নির্বাচনি সমাবেশে প্রধাান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে কাঁকনহাট পৌরসভার আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী শিবিরের সেক্রেটারি ইমরান নাজির, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আবুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য ড. ওবায়দুল্লাহ ও জালাল উদ্দিন, এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব আতিকুর রহমান, আসনের প্রচার সম্পাদক ও পাকড়ী ইউনিয়ন আমীর মুহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুর রহিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ দিশেহারা। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।
জনগণ যদি সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয় তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ্। নির্বাচন মানেই শুধু ক্ষমতা নয় বরং এটি একটি আমানত। এই আমানতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে আদর্শবান লোকদেরকেই নির্বাচিত করতে হবে।