সর্বশেষ সংবাদ :

চারঘাট-বাঘা প্রচারণায় মুখর

মিজানুর রহমান, চারঘাট: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারনায় মুখোরিত হয়ে উঠছে নির্বাচনী এলাকা রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন। পথে প্রান্তর ছাড়িয়ে মাঠ-ঘাটেও ছুটছেন বিএনপির ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ। প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ছাড়াও সাধারণ ভোটারদের কাছ থেকে শুনছেন অভাব-অভিযোগের কথা। দিচ্ছেন প্রতিশ্রুতিও। লোকালয় ছেড়ে মাঠে ঘাটে চাঁদের এমন প্রচারনায় ভোরদের মাঝে বইছে আনন্দ উল্লাস। চাঁদ ছাড়াও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন চাঁদের মুল প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক। তিনিও পিছয়ে নেই প্রচারণায়। সবমিলিয়ে চারঘাট-বাঘা অঞ্চলে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে।
গত কয়েকদিন ধরে চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন বিএনপির প্রার্থী চাঁদ ও জামায়াতের নাজমুল হক। কখনও পায়ে হেটে, কখনও মোটরসাইকেলে চেপে আবার কখনও ভ্যানে চড়ে চালাচ্ছেন প্রচারণা। এ দিক থেকে প্রচারণায় অনেকটা এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ।
তিনি প্রতিদিন চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক চালাচ্ছেন প্রচারনা। উন্নয়নের পাশাপাশি এলাকার সাধারন মানুষের আস্থার প্রতীক হিসেবে ইতিমধ্যে শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন বলে দাবি বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের। নদী ভাঙ্গন, মাদক প্রতিরোধ সহ চারঘাট ও বাঘা উপজেলাকে অধুনিক উপজেলা হিসেবে কাজ করতে দিচ্ছেন প্রতিশ্রুতি।
অপর দিকে জামায়াতের প্রার্থী নাজমুল হকও দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুািত। তিনি সন্ত্রাস, তাদাবাজবন্ধ সহ এলাকার মানুষের সব সময় পাশে থাকার অঙ্গিকার করছেন। সব মিলিয়ে চারঘাট-বাঘা এখন প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠেছে। ফ্যাস্টুন, ব্যানারে ছেয়ে গেছে চারঘাট-বাঘার অলি-গলি।
চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।


প্রকাশিত: January 27, 2026 | সময়: 5:29 am | সুমন শেখ