সর্বশেষ সংবাদ :

সাংবাদিক ফয়সালের মাতার চেহলম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ দৈনিক সানশাইন এর স্পোর্টস রিপোর্টার ফয়সাল আলমের মাতার চেহলম শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করে মরহুমার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া এদিন মরহুমার কবর জিয়ারত করা হয় ও ফকির মিসকিনদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, দৈনিক সানশাইন এর স্পোর্টস রিপোর্টার মোঃ ফয়সাল আলমের মাতা গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
মৃত্যুর কয়েকদিন আগে তাঁর ফুসফুসে পানি জমে যাওয়ায় তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৮ নম্নর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র,দুই কন্যা ও নাতি নাতনী রেখে গেছেন। তাঁকে নগরীর হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়।


প্রকাশিত: January 25, 2026 | সময়: 4:53 am | সুমন শেখ