সর্বশেষ সংবাদ :

নাচোলে এসএনএস ক্যাফে রি-ওপেনিং

অলিউল হক ডলার,নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাসস্ট্যান্ডে মোড় এসএনএস ক্যাফের রিওপেনিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সাংবাদিক অলিউল হক ডলারের সঞ্চালনায় ও মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক।

 

বিশেষ অতিথি ছিলেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সহকারী অধ্যাপক নূর কামাল, নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাচোল বাজার কেন্দ্রী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক, নাচোল সরকারী কলেজের খন্ডকালীন শিক্ষক (পদার্থ) আব্দুল্লাহ সাগর, বিশিষ্ট সমাজ সেবক মতিউর রহমান, শিক্ষক রবিউল হক তারেক।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, টেইনার কল্পনা খাতুনসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ। আলোচনা শেষে দোয়া মাহফিল ও ফিতা কেটে ক্যাফের রিওপেনিং করা হয়।

ডলার /শামি


প্রকাশিত: January 23, 2026 | সময়: 8:00 pm | Daily Sunshine