সর্বশেষ সংবাদ :

ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চা উৎসবে পুরস্কার পেয়েছেন কবি শামীমা নাইস ‎

স্টাফ রিপোর্টার: ছড়া সাহিত্য, সংস্কৃতিচর্চা এবং গুণিজন সম্মাননা উৎসব উপলক্ষ্যে রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল। সেই উৎসবে দেশের বরণ্য ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কাব্য সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি শামীমা নাইসকে সম্মাননা প্রদান করা হয়। তাঁর সাহিত্যকর্মে ধারাবাহিক সৃজনশীলতা, ভাষার সাবলীলতা এবং মানবিক বোধের প্রতিফলনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।
‎কবি শামীমা নাইস ইতিপূর্বে বিভিন্ন সংগঠন থেকে কবিতা ও কথাসাহিত্যে একাধিক সম্মাননা ও পদক অর্জন করেছেন। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি ও মানবতার বিষয়বস্তু গভীর মমত্ববোধ ও শিল্পিত ভাষায় ফুটে ওঠে, যা পাঠকসমাজে বিশেষভাবে সমাদৃত।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ছড়া ও কবিতার মাধ্যমে সমাজের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে কবি শামীমা নাইসের অবদান উল্লেখযোগ্য। ভবিষ্যতেও তাঁর সৃজনশীল কর্মধারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে রাজশাহীর সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, কবি-লেখক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 22, 2026 | সময়: 3:01 am | সুমন শেখ