, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলা বিএনপির সহ সভাপতি পারুল নাহারের বিরুদ্ধে জারি করা বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পারুল নাহারকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনরায় পর্যালোচনা করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা, নীতিমালা ও আদর্শের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের প্রত্যাশায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।