সর্বশেষ সংবাদ :

চন্দ্রিমা থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারর্পারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে মহানগরীর আসাম কলোনি বউবাজার এলাকায় এ দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ অর মামুন, রাসিকের সাবেক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মনিরুজ্জামান শরীফ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ। বক্তারা বলেন, আমাদের নেত্রী শুধু বিএনপির নেত্রী ছিলেন না। তিনি ছিলেন তিনবারের সফল প্রধানমন্ত্রী। তার জনপ্রিয়তার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তিলে তিলে শ্লো পয়জনিংয়ের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রী কে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যা কারণে অকালে আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি। চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহির সভাপতিত্বে ও চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় কয়েক’শো নেতা কর্মী দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 14, 2026 | সময়: 12:52 am | সুমন শেখ