সর্বশেষ সংবাদ :

কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার: সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের উদ্যোগে নগরীর হাইটেক পার্কের লেকের পাড়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন-অর-রশিদ মামুন।
এ সময় তিনি বলেন, বিএনপির অবিসাংবাদিক নেতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সর্বোচ্চ ত্যাগ তিনি স্বীকার করেছেন। শুধু দেশ ও দেশের মানুষের জন্য সারা জীবন ত্যাগ করেই গেছেন। কখনো তিনি নিজের কথা ভাবেননি । তার এক ছেলে মারা গেলেও আরেক ছেলেকে নির্যাতন করা হয়েছিল তাও তিনি ভেঙে পড়েননি। বারবার তাকে বিভিন্নভাবে নির্যাতন করে এবং হামলা মামলা দিয়ে তাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল তবুও তিনি দেশ ছেড়ে কোথাও যাননি।
তিনি আরো বলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এ জন্য আমাদের মন ভেঙ্গে আছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন আমাদের নেতা তারেক রহমানকে ধৈয্য ও সহনশীলতা দান করেন। আগামীতে দেশ এবং দল পরিচালনা তৈৗফিক দান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর রাজপাড়া থানার সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, মহানগর বিএনপি’র অন্যতম সদস্য সামশুল খান, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম (পাখি), রাজশাহী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাজ (রফিক), কাশিয়াডাঙ্গা থানার বিএনপি’র সভাপতি মাইনুল ইসলাম, রাজপাড়া থানার সাংগাঠনিক সম্পাদক বর্তমানে কাশিয়া ডাঙ্গার বিএনপি’র অন্যতম সদস্য মুরাদ পারভেজ (পিন্টু), (সমাজ সেবক) বীর মুক্তিযোদ্ধা হারেজ খান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আলম খান (উজ্জল)।
সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানার শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সুমন আলী। সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক মাহাবুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কাশিয়াডাঙ্গা থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (ভুট্টু), সহ-সাধারন সম্পাদক বরজাহান আলী, সহ-সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন (দিলার), সাংগাঠনিক সম্পাদক মোঃ হৃদয় হোসেন। কাশিয়াডাঙ্গা থানা (যুব নেতা) রুবেল হোসেন, কাশিয়াডাঙ্গা থানার অন্যতম সদস্য আসগর আলী, বাচ্চু, বাবলু, জহরুল ইসলাম-সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 9, 2026 | সময়: 1:53 am | সুমন শেখ