সর্বশেষ সংবাদ :

নাচোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা, কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বেলা ১০টায় বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির আয়োজনে নাচোল উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে ২দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, সহকারী প্রোগ্রামার (আইসিটি) সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।


প্রকাশিত: January 7, 2026 | সময়: 1:37 am | সুমন শেখ