সর্বশেষ সংবাদ :

সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করে প্রশংশিত বাঘার নতুন ওসি

স্টাফ রিপোর্টার, বাঘা: সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার মানেই পুলিশের সাফল্য। অনেকটা পরিশ্রমের ফলে এমনটি আর্জন করেছেন বাঘা থানার নতুন অফিসার ইনচার্জ সেরাজুল হক। তিনি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পাবনার ঈশ্বরদী থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী সবুজ ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানা পুলিশ জানায়, আসামী সবুজ ইসলাম (৩০) ছয় মাসের সাজাপ্রাপ্ত। চুরি মামলায় ওয়ারেন্ট নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সবশেষ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার নবাগত অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে ঈশ্বরদী এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, সম্মানিত রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান স্যারের দিক নির্দেশনায় বাঘা থানার অফিসার ইনচার্জ আমি নিজে সহ থানার উপ-পরিদর্শক এসআই নূর মোহাম্মদ ও জামাল উদ্দিন সহ একটি চৌকস পুলিশ টিম গত ৩১ ডিসেম্বর রাতে পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকা হতে দীর্ঘদিনের পলাতক ও আত্মগোপনে থাকা ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী ও চুরি মামলার পলাতক আসামী সবুজ ইসলাম (৩০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে প্রয়োজনীয় পুলিশ ইস্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজশাহী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আবেগ আপ্লুত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুটি মামলার বাদী।


প্রকাশিত: January 2, 2026 | সময়: 2:42 am | সুমন শেখ