সর্বশেষ সংবাদ :

৩৭ দিন জীবনের সাথে যুদ্ধ করে বিদায় নিলেন খালেদা জিয়া , আবু সাঈদ চাঁদের শোক

স্টাফ রিপোর্ট ,বাঘা :

টানা ৩৭ দিনের লড়াই শেষে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  আজ (৩১ ডিসেম্বর)বুধবার বাদ যোহর মরহুমার জানাজা শেষে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। তাঁর জানাজায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে ছুটে এসছেন তার ভক্তবৃন্দ ,দলীয় নেতৃবৃন্দ ও শুভাকাংখীরা।

এদিকে তাঁর মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এই শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

অন্যদিকে তাঁর মৃত্যুতে গভির সমবেনা ও শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। শোক জানিয়েছেন,সকল দলের রাজনৈতিক নেত্রীবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্র নেতা, কূটনৈতিক মিশন, পাকিস্থান ,ভারত, চীন ও জাতিসংঘ।

 

এদিকে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ খালেদা জিয়ার মৃত্যৃতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেছেন। একই সাথে তাঁর শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এর আগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিভিন্ন সমাবেশে আবু সাঈদ চাঁদ অঝোরে কেদেছেন এবং তার জীবনের বিনিময়ে হলেও খালেদা জিয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন।


প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫ | সময়: ১২:১৬ অপরাহ্ণ | Daily Sunshine