, , ।
কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন মহান জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে আবারো লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
গত ২২ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্যারের বাসায় সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ তার মনোনয়ন জমা দেন এবং দলীয় মনোনয়ন এবং প্রতীক বরাদ্দের কাগজ গ্রহণ করেছেন। তিনি শুরু থেকে মূলদল জাতীয় পার্টির সাথে আছেন এবং তিনি প্রয়াত পল্লীবন্ধু এরশাদ স্যার ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদের স্যারের জাতীয় পার্টি ছাড়া অন্য দলের সাথে জড়িত নই বলে জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
তিনি আরো জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সকল স্তরের নেতা কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ আছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত। এরশাদ সরকারের সময়ে সারা দেশে সমভাবে উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টি এই অঞ্চলের উন্নয়নে অনেক কাজ করেছে। এ কারণে এই অঞ্চলের সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভোট দেবে।