সর্বশেষ সংবাদ :

শিক্ষকদের চাকুরী জাতীয় করন করতে হবে, শিক্ষক সমিতির অনুষ্ঠানে-চাঁদ

স্টাফ রিপোর্টার, চারঘাট: শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন, মর্যাদা ও কল্যাণের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি চারঘাট উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক প্রীতিভোজ ও চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শিক্ষক সমতির সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টারের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ একাডেমী চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চারঘাট-বাঘা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকই জাতির মূল শক্তি। একটি প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলা শুধু রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণই নয় বরং সমাজে জ্ঞান, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তি স্থাপন করে। শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, বিগত ১৭ বছরে শিক্ষকা খাতকে ধ্বংস করে ফেলা হয়েছে। শিক্ষা জাতির মেরুদন্ড হলে ১৭ বছরে শিক্ষাখাতে মেরুদন্ড ভেঙ্গে ফেলা হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষকাখাতকে উন্নয়নের উচ্চ শিখরে পৌছাতে যা যা করার দরকার সব করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন ক্যাডার আর তৈরী হতে দেয়া হবে না। লেখাপড়ার টেবিলে থাকবে শিক্ষার্থীরা। সেই দিকে লক্ষ্য রেখে পাঠদান করাতে হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আর দশ দফা, এগারো দফা নয়। এখন এক দফা। শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করতে হবে। আর এ জন্য আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এছাড়াও শিক্ষক সমিতিরি একটি অফিস তিনি নির্মাণ করে দেবার ঘোষণাও দেন।
এসময় ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সাকে কাউন্সিলর মোজাফ্ফর হোসেন প্রমুখ।


প্রকাশিত: December 28, 2025 | সময়: 12:12 am | সুমন শেখ

আরও খবর