সর্বশেষ সংবাদ :

বাগমারা আসনে সংসদ সদস্য পদে ৮ জন মনোনয়ন ফরম উত্তোলন

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর-৪ (বাগমারা) আসনের ত্রয়োদশ সংসদ সদস্য পদে বুধবার পর্যন্ত ৮ জন প্রর্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার সকাল ১১টা হতে পৃথক পৃথক ভাবে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৩ জন ও এনসিপির ১ জন ও জামায়াতের মনোনীত ১ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বিকাল ৪টার দিকে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা সুরা কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল বারী সরদার মনোনয়ন উত্তোল করেন। এছাড়া একই দিনে দুপুরের দিকে পৃথক পৃথক ভাবে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৩ জন ও এনসিপির ১ জন মনোনয়ন ফরম উত্তোলন করে।
এ নিয়ে বাগমারায় সংসদ সদস্য পদে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়া সহ বিএনপির মনোনয়ন বঞ্চিত ৬ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। জামায়াতের মনোনীত ১ জন ও এনসিপির ১ জন ফরম উত্তোলন করে। বিকালে জেলা কর্মপরিষদের সুরা সদস্য জাময়াতের নেতাকর্মীদের নিয়ে পক্ষে সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুন, সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম।
এছাড়া দুপুর ১২টার দিকে বাগমারায় জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল গফুর ও তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী মনোনয়ন উত্তোলন করেন।
এ সময় ছিলেন, উপজেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুনাক্কা, পৌর কৃষকদলের আহবায়ক সাজ্জাদ হোসেন, পৌর কৃষকদলের ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, যুবদল নেতা আতিকুর রহমান। একই ভাবে উপজেলা বিএনপি নেতা ব্যারিস্টার সালেকুজ্জামন সাগর ও এনসিপির পক্ষে সংসদ সদস্য প্রার্থী এনসিপির জেলা সিনিয়র সদস্য সচিব মীর ফারুক হোসেন মনোনয়ন গ্রহণ করেন। এ সময় তার সংগে ছিলেন, উপজেলা প্রধান সমন্বয়ক মাষ্টার মুরতুর্জা, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মোতালেব হোসেন, যুগ্ম সদস্য সচিব মোস্তাক ওয়াদুদ।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপির প্রাথমিক মনোনীত উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া মনোনয়ন গ্রহণ করেন। এছাড়া রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ও ড. জাহিদ দেওয়ান শামীমের পক্ষে বাগমারা উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম নিকট মনোয়নপত্র সংগ্রহ করা হয়।


প্রকাশিত: December 25, 2025 | সময়: 1:08 am | সুমন শেখ