সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনায়নপত্র উত্তোলন করলেন বিএনপি নেত্রী শুচি

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনায়ন ফরম উত্তোলন করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী মাসউদা আফরোজ হক শুচি।
সোমবার সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের নিকট থেকে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী মাসউদা আফরোজ হক শুচি পক্ষে ফরম উত্তোলন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
এসময় ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি হাসানুল হক বেনজির, প্রভাষক মনিরুল ইসলাম, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান হক, নাচোল ইউনিয়ন সভাপতি এনামুল হক কালু।
এছাড়া ইতোপূর্বে বিএনপির প্রাথমিক মনোনায়ন বঞ্চিত বিএনপি নেতা আব্দুল সালাম তুহিন ও প্রকৌশলী ইমদাদুল হক মাসুদ মনোনায়ন ফরম সংগ্রহ করেছেন। বিএনপি ঘোষিত প্রাথমিক মনোনায়ন প্রাপ্ত সাবেক এমপি আমিনুল ইসলামও ফরম উত্তোলন করেছেন বলে জানা গেছে।


প্রকাশিত: December 23, 2025 | সময়: 2:54 am | সুমন শেখ