, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সিলভার জুবিলি ও অ্যালমনাই রিইউনিয়ন রবিবার অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা ও কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমান।
এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি প্রফেসর মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোছা. ফাহমিদা চৌধুরী ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর মো. আব্দুল আলিম।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে কৃষি ভবনের সামনে থেকে শুরু হয়ে এক আনন্দ র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে উপ-উপাচার্যবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।