, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজায় কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হাদী ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার ব্যাক্ত করেছেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন।
হাদী কোন রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন না বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। উপস্থিত নেতারা তাঁর সাহসীকতার প্রশংসা করে এবং তাঁর হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি উঠেছে। তিনি আরো বলেন, ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ছিলেন আধিপত্যবাদ ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে যে সংগ্রাম করে গেছে।
শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজায় তিনি এসব কথা বলেন।
জানাজায় বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে প্রয়াতের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।
তিনি আরও বলেন, আমরা গোদাগাড়ী বাসির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি হাদির হত্যাকারীদের অতি দ্রুত আইনের কাঠগড়ায় এনে বিচার করা হোক। বাংলাদেশের মানুষ এ হত্যার বিচার দেখতে চাই। আমরা বাংলাদেশের মানুষ এমন ঘটনা আর দেখতে চাই না জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা কখনো কল্পনা করিনি এ ধরনের হত্যাকান্ডের ঘটনা ঘটবে। রাজশাহী ও নওগাঁতেও ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী: রাজশাহীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী কলেজ মাঠে জানাজার আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা এ আয়োজন করে। গায়েবানা জানাজায় ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাফেজ মো. নুরুজ্জামান, রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির, অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক জহির রায়হান প্রমুখ। বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির আপসহীন অবস্থান আগামীতেও সংগ্রামীদের প্রেরণা জোগাবে। এ সময় শিবির নেতারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জানাজা শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নওগাঁ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় শহরে নওজোয়ান মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাজলিসুল মোফাচ্ছিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান জানাজা নামাজের ইমামতি করেন।
জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ সাধারণ মানুষ অংশ নেয়। জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রটারী আ স ম সায়েম, নওগাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি, আরমান হোসেন, তানজিম বিন বারী, সাদনান সাকিব, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশের রাজনীতির আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র। দেশীয় এবং আন্তর্জাতিক চক্র মিলে তাকে হত্যা করেছে। হাদি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় হাদির অনেক বড় প্রয়োজন ছিলো।
হাদি ভাইকে আমরা কেউ দেখিনি কিন্তু তার বক্তব্য, তার দেশপ্রেম, তার যুক্তির কাছে সকল ফ্যাসিস্ট স্বৈরাচার এবং ভারতীয় আধিপত্যবাদ পরাজিত হয়েছিল। এটা বুঝতে পেরেই তারা হাদি ভাইকে হত্যার জন্য গুলি কেেরেছ। কিন্তু তারা এক হাদিকে শহিদ করেছে এখন আমাদের হৃদয়ে লক্ষ্য কোটি হাদি জেগে উঠেছে।
আমরা আজকে জানাজা থেকে শপথ নিচ্ছি আমরা সকলেই একেকটা হাদি হবো এবং বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে ছাড়বো। আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।