সর্বশেষ সংবাদ :

রাজশাহীর ৬ পৌরসভা পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহী জেলার স্থানীয় সরকার বিভাগের ৬ পৌরসভার অবকাঠামো উন্নয়ন ও নানা প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন ও পৃথক পৃথক পৌর কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান অতিরিক্ত সচিব কবির আহামদ।
শুক্রবার সকাল হতে দিনব্যাপী এক যোগে তিনি ৬টি পৌরসভা পরিদর্শনে যান। পৌসভাগুলো হলো নওহাটা পৌর কেশরহাট পৌর তানোর, মুন্ডুমালা, গোদাগাড়ী, কাকনহাট, পৌরসভা।
তার পরিদর্শন সফর সুচি অনুযায়ী শুক্রবার সকালে প্রথমে কেশরহাট পৌরসভায় যান। সেখানের তাদের বিভিন্ন উন্নয়ন পরিদর্শন করেন। পরে তিনি তানোর পৌরসভায় আসেন। পরিদর্শন শেষে, তিনি মুন্ডুমালা পৌরসভায় বেলা সাড়ে ১২টায় আসেন। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানান পৌর প্রশাসক ও তানোর উপজেলা সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক ও পৌর নির্বাহী কর্মকর্তা সারোয়ার জাহান।
নামাজ ও মধ্যভোজের বিরতি শেষে তিনি মুন্ডুমালা পৌরসভার অবকাঠামো ও কয়েকটি প্রকল্পের কাজ সরেজমিন ঘুরে দেখেন। পৌর সভার প্রশংসা করেন।
অতিরিক্ত সচিব কবির আহামদ মুন্ডুমালা পৌর কর্মকর্তারে উদ্যোশে বলেন, পৌর সেবা সাধারণ মানুষের কাছে অতি সহজ করে দিতে হবে। এছাড়াও প্রকল্পের উন্নয়ন কাজ যেন নির্ধারিত সময়ে আগে শেষ করা যায় সে দিকে নজর দেয়া নির্দেশ প্রদান করেন তিনি।
এরপর একই দিনে তিনি বিকালে কাকনহাট হয়ে গোদাগাড়ী পৌরসভায় গিয়ে পরিদর্শন শেষ করেন।


প্রকাশিত: December 20, 2025 | সময়: 1:24 am | সুমন শেখ