সর্বশেষ সংবাদ :

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস : ফাউন্ডেশন পুরস্কার পেলেন কবি শামীমা নাইস

প্রেস বিজ্ঞপ্তি: কথাসাহিত্যে ইন্টারন্যাশনাল হিউমান রাইটস পিস এওয়ার্ড পেলেন কথাশিল্পী শামীমা নাইস। শনিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক। উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিনিয়র মিডিয়া কর্মীবৃন্দ, মানবাধিকার নেতৃবৃন্দ, দেশের সুশীল সমাজ এবং জাতীয় নেতৃবৃন্দ।
মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অন্যান্য গুণীজনের সঙ্গে শামীমা নাইসকে কথাসাহিত্যে আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, শামীমা নাইস ইতিপূর্বে বিভিন্ন সংগঠন থেকেও কাব্যসাহিত্যে পুরস্কার পেয়েছেন।


প্রকাশিত: December 16, 2025 | সময়: 1:26 am | সুমন শেখ

আরও খবর