সর্বশেষ সংবাদ :

রাজশাহী সদর আসনে বিএনপির প্রার্থী মিনুকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময়

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি, রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিয় সভা করেছে বিএনপি। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত নগরের সাহেব বাজার এলাকায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন থানা ওয়ার্ড ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিয় করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি, রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপত্ত আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহিলাদলের কেন্দ্রীয় নেত্রী রোকসানা পারভিন টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ মহানগর ওয়ার্ড বিএনপির বিভিন্ন থানার সভাপতি-সম্পাদক, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনুকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহবান জানানো হয়। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে দলীয় প্রার্থী বিজয়ী করার ব্যাপারে মাঠে সক্রিয়ভাবে কাজ করার কথা বলেন।
বিএনপির এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু সবাইকে একসাথে কাজ করার জন্য আহবান। যাতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করে।


প্রকাশিত: December 15, 2025 | সময়: 1:02 am | সুমন শেখ

আরও খবর